কলকাতায় শায়খ রহমান গ্রেফতার: পশ্চিমবঙ্গের আইজিপির ঘোষণা
পশ্চিমবঙ্গের পুলিশের আইজি জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমানকে গ্রেফতার করার কথা ঘোষণা করেছেন।
মঙ্গলবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে আইজিপি রাজ কানোজিয়া বলেন, সীমান্ত এলাকা জরাগাছায় এক বিয়ের অনুষ্ঠান থেকে শায়খ রহমানকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা খবরটি গোপন রেখেছিলাম।
আইজিপি সাংবাদিকদের জানান, বাংলাদেশে ১৭ আগস্ট একযোগে বোমা হামলার পর শায়খ রহমান কয়েক সপ্তাহ আগে সীমান্ত পাড়ি দিয়ে তার এক আতœীয়র বাসায় আশ্রয় নেয়।
জঙ্গি ওই নেতাকে তার আত্মীয়সহ রোববার গ্রেফতার করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে কলকাতা পুলিশ গ্রেফতারের পর শায়খ রহমানকে সোমবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।
পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, তাকে বুধবার আবার আদালতে নেওয়া হবে।
