২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে বিক্ষুব্ধ জনতার ব্যারিকেড

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সোমবারের পুলিশ জনতা সংঘর্ষের জের ধরে মঙ্গলবার হাজারো বিক্ষুব্ধ জনতা সোনামসজিদ মহাসড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

উপজেলার কানসাটে অতিরিক্ত পুলিশ বিডিআর মোতায়েন করা হয়েছে।

সোমবার কানসাট এলাকায় পুলিশ জনতা সংঘর্ষে পুলিশের গুলিতে সাত জন নিহত ও অন্তত ১০০ লোক আহত হয়। 

গত ৪ জানুয়ারি আরেক সংঘর্ষে পুলিশের গুলিতে দুজন নিহত হয়।

নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ এবং মিটার চার্জ কমানোসহ পাঁচ দফা দাবিতে কানসাট পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকরা কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আন্দোলন করছে।