মানসিক চাপে মৃত্যু হতে পারে ছেলে ভ্রুণ-এর
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় গবেষকদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে মানসিক চাপের কারণে মৃত্যু হতে পারে গর্ভজাত ভ্রুণ ছেলে শিশুর।
গবেষকরা সুইডেনে ১৭৫১ সাল থেকে ১৯১২ সাল পর্যন্ত জন্ম সংক্রান্ত তত্ত্ব নিরীক্ষণ করে এ তথ্য দিয়েছেন।
‘ন্যাশনাল একাডেমী অফ সায়েন্স’ এর গবেষকরা লিখেছেন ছেলে শিশু ভ্রুণ-এর গর্ভপাত যমজ বাচ্চার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
মানসিক চাপে ছেলে ভ্রুণ-এর মৃত্যুর হার অধিক কেন এর দুটি ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।
একটি কারণ হলো এসময় মায়ের মানসিক চাপে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো দুর্বল ছেলে ভ্রুণ মায়ের মানসিক চাপ থেকে খুব কমই নিজেকে শক্তিশালী ভাবে টিকিয়ে রাখতে পারে।
বিজ্ঞানীদের মতে দ্বিতীয় ব্যাখ্যাটিই অধিক গ্রহণযোগ্য।
