অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ময়মনসিংহ পলিটেকনিকে ছাত্রদের বিক্ষোভ, সড়ক অবরোধ,ভাংচুর
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সোমবার সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররা বিক্ষোভ করে টানা দুই ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশের সাথে সংঘর্ষে দুই ছাত্র আহত ও দশছাত্র গ্রেপ্তার হয়।
অবরোধের ফলে ইন্সটিটিউটের সামনের মহাসড়কে দু’দিকেই যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দাঙ্গা পুলিশের দল ঘটনাস্থলে এসে ছাত্রদের অবরোধ তুলে নিতে বলে। কিন্তু দাবি না মানা পর্যন্ত কর্মসূচিতে অনড় থাকে ছাত্ররা। এসময় পুলিশ ছাত্রদের উপর ব্যাপক ধাওয়া ও লাঠি চার্জ শুরু করে। ছাত্ররাও পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করে। ধাওয়া -- পাল্টা ধাওয়ায় অন্তত দুই ছাত্র আহত এবং দশছাত্র পুলিশের হাতে আটক হয়।
বিক্ষুদ্ধ ছাত্ররা ক্যাম্পাসে হামলা চালায়। তারা অধ্যক্ষের গাড়ি ও ছাত্রদের বহনের বাসটিরও ব্যাপক ভাংচুর করে ।
ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
