স্মারক ডাক টিকিট অবমুক্ত
বিশ্ব তথ্য সমাজ শীর্ষ সম্মেলন ২০০৫ (তিউনিস) উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং ছয় টাকা মূল্যমানের উদ্বোধনী খাম প্রকাশ করেছে।
তথ্যবিররণীতে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মোঃ আমিনুল হক রোববার মন্ত্রণালয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম দেশের চারটি জিপিওসহ সকল প্রধান ডাকঘরে উদ্বোধনের দিন হতে বিক্রয় করা হবে। পরবর্তীতে এ স্মারক ডাকটিকিট উপজেলা ডাকঘরসহ উপ-ডাকঘরেও বিক্রয় করা হবে।
