আশুলিয়ায় অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু
সাভারের আশুলিয়া গাজিরচট মহল্লায় শনিবার ভোরে অতিরিক্ত মদ পানে শামসুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
থানা পুলিশ জানায়, শনিবার সকালে গাজিরচট মধ্যপাড়ার ঠিকাদার শামসুল হকের পরিবারের সদস্যরা স্থানীয় মাদক ব্যবসায়ী মনোয়ারের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তাকে সেখানে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয় চিকিৎসকরা জানান, অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
