পৃথক দুর্ঘটনায় যশোরে ২ জনের অপমৃত্যু
যশোরে শনিবার এক স্কুল ছাত্রসহ দু’জনের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে ফারুক (২৪) নামে একজন রঙ মিস্রী সড়ক দুর্র্ঘটনায় এবং খোরশেদ আলম (১৩) নামে এক স্কুল ছাত্র গাছ থেকে পড়ে মারা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে যশোরের পুরান বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় রঙ মিস্রী ফারুক ট্রাকের নিচে চাপা পড়লে গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে সে মারা যায়।
অপর ঘটনায়, যশোরের বালিয়াডঙ্গা এলাকার আলতাফ হোসেনের পুত্র খোরশেদ আলম শুক্রবার সকালে গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে গাছ থেকে পড়ে যায়। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির একদিন পর শনিবার সকালে সে মারা যায়।
