২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

সিরাজগঞ্জে শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

পুলিশ জানায়, জেলার উল্লাপাড়া উপজেলার পাবনা - বগুড়া মহাসড়কের শ্রীকোলা নামক স্থানে সকাল আনুমানিক ৯ টায় ঢাকা থেকে পাবনাগামী দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক শের আলী (৩৪) এবং আরোহী মাছ ব্যবসায়ী আশরাফুল ইসলাম (২৭) ঘটনা স্থলেই মারা যায়। আহত পাঁচজনকে উল্লাপাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই জনের বাড়ি উল্লাপাড়ার গয়হাটা গ্রামে।