কুমিল্লায় পুলিশের ক্রসফায়ারে ৪ ছিনতাইকারী নিহত
কুমিল্লার দূর্গাপুরে শনিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চার মাইক্রোবাস ছিনতাইকারী নিহত হয়েছে।
পুলিশ জানায়, চার ছিনতাইকারী ঢাকার সিমলা থেকে মাইক্রোবাসটি ভাড়া করে। পথে তারা মাইক্রো চালককে খুন করে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ দূর্গাপুরে ছিনতাইকারীদের আটক করে।
ছিনতাইকারীরা পুলিশের কাছে তাদের সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাদেরকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য দূর্গাপুরে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় চার ছিনতাইকারী গুরুতর আহত হয়।তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি এলজি বন্দুক এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
