২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জমিজমা সংক্রান্ত গোলযোগে এক পরিবারের ৪ জন আহত

যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের চার সদস্য আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

পুলিশ সূত্র জানায়, যশোর সদরের বাহাদুর এলাকার আবুল কাশেম (৬০), তার স্ত্রী সালেহা খাতুন (৪৫), পুত্র আবদুল কুদ্দুস (৩২) এবং পুত্রবধূ মিতা খাতুন (২২) এর ওপর শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজন রামদা, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালালে তারা আহত হয়। দুর্বৃত্তরা আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও বাধা সৃষ্টি করে। এছাড়া তারা এসময় স্থানীয় একটি মুদি দোকানও ভাংচুর করে।

এ ঘটনায় কোতয়ালি থানায় মোস্তফা, কুদ্দুস, হাফিস, হানেফ, রুস্তম, সুমন, নোনাসহ নয় জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।