জয়পুরহাটে জেএমবি’র আরও এক আত্মঘাতী সদস্য গ্রেফতার
শুক্রবার সকালে জয়পুরহাট থানা পুলিশ জেলা সদরের ধুলাতর গ্রাম থেকে আমিনুল ইসলাম নামে জেএমবি’র এক আত্মঘাতী সদস্যকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আমিনুল ওই গ্রামের নাসির উদ্দিনের পুত্র এবং সে ১৭ আগষ্ট জয়পুরহাটে সিরিজ বোমা হামলার সাথে যুক্ত ছিলো।
এব্যাপারে পুলিশ তাকে আরও জিআসাবাদ করছে।
জেএমবি সন্দেহে পুলিশ জয়পুরহাট থেকে এ পর্যন্ত ৬০ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুইজন আত্মঘাতী স্কোয়াডের সদস্য।
