মোবাইল ফোন ব্যবহারের সাথে ক্যান্সারের সম্পর্ক নেই
ব্রিটেনে এক গবেষণায় দেখা গেছে মোবাইল ফোনের ব্যবহার মস্তিস্কে টিউমারের ঝুঁকি বহন করে না।
যুক্তরাজ্যে ২৭৮২ জনের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে গ্লিওমা নামের মস্তিস্কের সবচেয়ে সাধারন টিউমারের সাথে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারের কোন সম্পর্ক নেই।
ইতোপূর্বে ক্যান্সারে আক্রান্ত রোগীরা অভিযোগ করে আসছে যে তারা মুখের যে পাশে মোবাইল ফোন ব্যবহার করতো মস্তিস্কে সেপাশেই তাদের টিউমার ধরা পড়েছে।
কিন্তু ব্রিটিশ চিকিৎসা জার্নাল-এর গবেষণায় বলা হয়েছে মোবাইল ফোন ব্যবহারকারী ক্যান্সারে আক্রান্ত রোগীদের এই অভিযোগ ভিত্তিহীন।
লিডস্ ইউনিভার্সিটি ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও কুইন্স মেডিকেল সেন্টার-এর সম্মিলিত গবেষক দল ৯৬৬ জন গ্লিওমা আক্রান্ত রোগী ও ১৭১৬ জন গ্লিওমা আক্রান্ত নয় এমন মানুষের উপর এই গবেষণা চালিয়েছেন।
এতে সকলেরই বিগত দশ বছরের মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া হয়। এই তথ্যের ভিত্তিতে গবেষণার লেখক প্রফেসর প্যাট্রিসিয়া ম্যাককিনি জানান, যারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করেন তাদের গ্লিওমা নামক ব্রেইন টিউমার হবার বাড়তি কোন ঝুঁকি নেই।
