পাবনায় গ্যাস বিস্ফোরণে ১০ জন আহত
পাবনার দক্ষিণ রাঘবপুরে শুক্রবার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সূত্র জানায়, গ্যাস পাইপলাইনটি সকালে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় । আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্যাস পাইপলাইন বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
