২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন জেলে খুন

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের রাখাইন সম্প্রদায়ভূক্ত এক জেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আলীপুর থেকে বৃহস্পতিবার সকাল ১১ টায় গম্বুসে (৪২) নামে এক রাখাইন জেলেকে গ্রেপ্তার করেছে। 

নিহত রাখাইন মংচিনতেনকে (৩৮) প্রতিপক্ষ গ্র“প পূর্ব শত্র“তার জের ধরে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।

নিহতের স্ত্রী মাতেন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার স্বামী মাছ শিকারের জন্য পার্শ্ববর্তী নদীতে গেলে আগে থেকেই সেখানে ওঁত পেতে থাকা অস্ত্রধারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন বৃহস্পতিবার ভোরে তাকে একটি নৌকা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।