২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সরকারি পুনর্বাসন কেন্দ্রে আগুন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া সরকারি পুনর্বাসন কেন্দ্র বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা ও পুনর্বাসন কেন্দ্রের লোকজন এক ঘন্টা চেষ্টার পর বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই টিন ও কাঠের তৈরি গোটা পুনর্বাসন কেন্দ্রটি ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো নয়টি ছিন্নমূল পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন--যাপন করছে।

এ দুর্ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে জানা গেছে।