২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭০ তম জন্মবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে বৃহষ্পতিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এ উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠনগুলো সারা দেশে দিনব্যাপী নানা কর্মসূচির পালন করে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১:৩০ মিনিটে প্রধানমšী¿ বেগম খালেদা জিয়া শেরে বাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন করেন। সরকারের বিভিন্ন মšত্রী-প্রতিমন্ত্রীগন এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।  পুষ্পার্ঘ্য অর্পন শেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও এসময় পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

দিনটি উপলক্ষ্যে শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডক্টরস এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) নগরীর তেজগাঁয়ে এক রক্তদান কর্মসূচী পালন  করে।  কর্মসূচীর উদ্বোধন করেন মোসাদ্দেক আলী এমপি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রাত ১২টা ০১ মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদল কেক কেটে প্রিয় নেতার জন্মদিন পালন করে। সাবেক ছাত্রদল কর্মীরাও রমনা রেস্তোরায় কেক কেটে জন্মদিন পালন করে।

জন্মদিন উপলক্ষ্যে বিএনপি এবং তার অঙ্গসংগঠন দুই দিন ব্যাপি কর্মসূচী হাতে নিয়েছে। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।