২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ভিসার নিয়মকানুন সহজতর করছে

মার্কিন যুক্তরাষ্ট্র কম সময়ের মধ্যে ভিসা প্রদানের জন্যে বেশকিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ব্যবসায়ীদের সুবিধার্থে একশ'রও বেশি দেশের মার্কিন দূতাবাসে ভিসা প্রদান তরান্বিত করার কাজ চলছে ।

বাণিজ্য ভিসা প্রদান তরান্বিত করতে কর্তৃপক্ষ বাণিজ্য ভিসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।

নতুন এ নিয়মের ফলে শিক্ষার্থীরা লাভবান হবে। তাদের ১২০ দিনের মধ্যে ভিসা প্রদান করা হবে এবং শিক্ষাবর্ষ শুরুর আগেও ৪৫ দিনের জন্যে তাদের যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হবে।

দ্রুত ভিসার ক্ষেত্রে মাত্র ৯০ দিনের মধ্যে ভিসা প্রদান করা হবে এবং এক্ষেত্রে শিক্ষাবর্ষ শুরুর আগে যুক্তরাষ্ট্রে ৩০ দিন অবস্থানের সুযোগ থাকবে।