২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি নিহত

বাগেরহাটে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) কিলিং মিশনের কমান্ডার বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 11:26 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে।

নিহত কমান্ডারের নাম মনির তালুকদার ওরফে মনির।

পুলিশ জানায়, মনিরকে মংলার দত্তের মাঠ এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে।

মনির পুলিশের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য দত্তের মাঠ এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় মনির পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অত্যাধুনিক দেশী বন্দুক এবং চার রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মনিরের বিরুদ্ধে খুলনার সাংবাদিক বালু, মানিক সাহা  এবং আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম হত্যাসহ, ডাকাতি এবং আরও বেশ কয়েকটি মামলা  রয়েছে।