ব্রিগেডিয়ার (অব.) বাশারের নামাজ-ই-জানাজা বুধবার
ব্রিগেডিয়ার (অব.) টি ইউ মোহাম্মদ ইফতেখারুল বাশারের নামাজ-ই-জানাযা বুধবার নিউ ডিওএইচএস এর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানির সামরিক গোরস্থানে সমাধিস্থ করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়।
উল্লেখ্য তিনি গত শুক্রবার ৬০ বছর বয়সে মৃত্যুবরন করেন।
আগামী ১৯ জানুয়ারি বাদ আসর মরহুমের বনানিস্থ নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে মরহুমের আত্মীয় বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
