২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জেএমবি’র এহসার সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট রেল স্টেশন থেকে মঙ্গলবার পুলিশ জেএমবি’র একজন এহসার (আত্মঘাতী) সদস্যকে গ্রেপ্তার করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 05:09 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

গ্রেপ্তারকৃত এহসার সদস্যের নাম আব্দুল ওয়ারেস (২৫)।

পুলিশ সুপার আব্দুল্লাহ্--আল আজাদ চৌধূরী জানান, সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট রেল স্টেশন থেকে আব্দুল ওয়ারেসকে গ্রেপ্তার করে। ওয়ারেস এসময় রাজশাহীতে অবস্থানরত জেএমবি’র জয়পুরহাট জেলা কমান্ডারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে ট্রেনযোগে রাজশাহীতে যাওয়ার জন্যে অপেক্ষা করছিল।

গ্রেপ্তারকৃত ওয়ারেস সদর উপজেলার কোমর গ্রামের ইউনুস আলীর ছেলে।

পুলিশ ও র‌্যাব গত ১৭ আগস্ট বোমা হামলার ঘটনা ও জেএমবি’র সদস্য সন্দেহে জয়পুরহাট জেলা থেকে এ পর্যন্ত মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে।