২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হাতির আক্রমণে ১ জন নিহত, আহত ১

কক্সবাজার শহরতলীর কলাতলী পাহাড়ী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত এবং অপর একজন আহত হয়েছে। এলাকাবাসী মঙ্গলবার একথা জানায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 10:40 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

নিহতের নাম  ইউসুফ সওদাগর (৬৫)। আহতের নাম কবির আহমেদ (৬০)।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১০টার দিকে কলাতলী এলাকার বাসিন্দা ইউসুফ সওদাগর ও কবির আহমদ সকালে পাহাড়ী আলুর সন্ধানে পার্শ্ববর্তী পাহাড়ী এলাকায় গেলে বন্য হাতির আক্রমণে ইউসুফ ঘটনাস্থলেই মারা যায় এবং কবির আহমেদ আহত হয়।

আহত কবির আহমদ এলাকায় খবর দিলে আত্মীয়-স্বজনরা ইউসুফের লাশ উদ্ধার করে।