চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে সোমবার এ খবর জানা গেছে।
নিহতের নাম বাদশা (৩০)। সে একজন দিনমজুর। তার বাড়ি চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের আব্বাসপাড়া গ্রামে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই মোহাম্মদ নাসিরের সাথে ঘটনার দিন রোববার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কি হয়।
তর্কাতর্কির এক পর্যায়ে নাসির ও তার স্ত্রী নুরজাহান একটি গাছের ডাল দিয়ে বাদশার মাথায় আঘাত করে। ঘটনার কিছুক্ষণ পরই বাদশার মৃত্যু ঘটে।
এঘটনার পর থেকে বশির ও তার স্ত্রী গা ঢাকা দিয়েছে।
এব্যাপারে নিহতের স্ত্রী রোজী আখতার বাদি হয়ে চন্দনাইশ থানায় সোমবার বিকেলে একটি মামলা করেছেন।
