২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরায় সংঘর্ষে নিহত ১, আহত ১০

সাতক্ষীরার তালা উপজেলার দোহার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং দশ ব্যক্তি আহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ ও গ্রামবাসী জানায়, শ্যালো মেশিনের পাইপের মধ্যে ইট প্রবেশ করাকে কেন্দ্র করে দুই সপ্তাহ পূর্বে নূর আলী সরদারের পুত্র আজিজুর রহমানের সাথে বিরোধ হয় প্রতিবেশী বিপ্লব, জুলফিকার, গোলাম শেখ ও আব্দুস সবুরের সঙ্গে। বিষয়টি শালিশী বৈঠকের মাধ্যমে নিস্পত্তি হলেও সোমবার ভোরে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় আজিজুর রহমান নিহত হয়। নিহত আজিজুর রহমান ওয়ার্কার্স পার্টির কর্মী বলে স্থানীয়রা জানায়। সংঘর্ষে বারি সরদার (৪৫), আক্তাররুল (৩৬) এবং সাত্তার সরদার (৪০) সহ দশ ব্যক্তি আহত হয়েছে। আহতদের তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় সোহারাব, সেলিম এবং মশিউর নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে তালা থানায় একটি মামলা করা হয়েছে।