২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রাম পুলিশ সদস্য খুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জমি-জমা সংক্রান্ত বিরোধের কারণে সোমবার দক্ষিণ মিঠাখালী গ্রামে শাহজাহান শিকদার (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে মঠবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহজাহানের চাচাতো ভাই স্থানীয় কৃষকদল নেতা হাবিব সিকদারের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল শাহজাহানকে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ এ ঘটনায় হাবিব সিকদার (৩৫), আব্দুর রহমান (৩১), ফুল মিঞা (৪০) এবং ইস্কান্দার (৫৫) নামের চার ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।

মঠবাড়িয়া থানায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।