২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলায় সোমবার সকাল ১১টায় সড়ক দূর্ঘটনায় এক জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 01:53 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে নাচোলগামী যাত্রীবাহী একটি বাস সকাল ১১টায় যান্ত্রিক ত্র“টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।

এসময় অজ্ঞাতনামা পথচারী ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত চার জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পালশায় অপর একটি সড়ক দূর্ঘটনায় দুই জন আহত হয়েছে। এক জনকে নবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।