যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত স্কফার এখন ঢাকায়
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হাওয়ার্ড বার্ণার স্কফার রোববার বিকেলে বিরোধী দলীয় নেত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আহ্বানে তার বাসভবনে সাক্ষাৎ করেন।
সূত্র জানায়, বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এছাড়াও পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান তার কার্যালয়ে ঢাকায় সফররত স্কফারকে নিমন্ত্রণ জানালে তিনি সেখানে তার সঙ্গে মিলিত হন। এসময় স্কফারের সাথে তার স্ত্রী উপস্থিত ছিলেন।
হাওয়ার্ড বি স্কফার ১৯৮৪ সনের ১৩ আগস্ট থেকে ১৯৮৭ সালের নয় জুলাই পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন।
বাংলাদেশে স্কফারের এই সফরের কারণ হিসেবে আমেরিকান সেন্টার পরিচালক জনাথক কেবরা বিডিনিউজকে জানান, “এটা স্কফারের ব্যক্তিগত সফর”।
