২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম

গ্রীষ্মকালীন ছুটি, বড়দিন এবং ঈদ-উল-আযহা উপলক্ষে ২৩ দিনের ছুটির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের ক্লাস রোববার থেকে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

তবে ক্যাম্পাসে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম।

দীর্ঘ দিন পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীদের ঈদের কোলাকুলি করতে দেখা গেছে।

বিভিন্ন ফ্যাকাল্টি এবং ইন্সটিটিউটে শিক্ষক এবং ছাত্র উভয়ের সংখ্যাই ছিল তুলনামূলক কম।

আবাসিক হলগুলোও ফাঁকা। প্রশাসনিক দফতরগুলোর কর্মকর্তাদেরও অনেকেই ফেরেননি।

আরও দুই তিন দিন পরে ছাত্র ছাত্রীরা আসা শুরু করলেই ক্যাম্পাস ব্যস্ত হয়ে উঠবে বলে অনেকেই মন্তব্য করেন।