২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক আটক করেছে ডিবি পুলিশ

কুমিল্লার গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুরে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর গোমতি নদীর বেড়ীবাঁধ এলাকা থেকে পুলিশ রোববার দুপুরে মাদক বোঝাই দুটি পরিত্যক্ত ভ্যান উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, পরিত্যক্ত ভ্যান দুটি হতে ৪ শ’ ২১ বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ, ৪০ বোতল বিয়ার, ৪০ বোতল হুইস্কি আটক করা হয়।

আটককৃত মাদকের মূল্য আনুমানিক ২ লাখ ৪২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।