২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন প্রতিমন্ত্রীর মাতার ইন্তেকাল

আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) এর মাতা আলহাজ লালমোন হাবিব (৮৫) রোববার সকাল ৮ টায় ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মরদেহ সোমবার তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে আনা হবে এবং পরবর্তীতে বরিশাল মুসলিম গোরস্তানে লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়।

আইন প্রতিমন্ত্রীর মাতার মৃত্যুসংবাদে বরিশালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।