২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ হয়ে মহাখালীতে নিহত ১, শ্যামপুরে আহত ১

রাজধানীর মহাখালীতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে শনিবার একজন নিহত এবং শ্যামপুরে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহত জাহাঙ্গীর আলম (৩৪) গুলশান থানার ১৪৪ টিভি গেট মহাখালীর বাসিন্দা মুনসুর আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাহাঙ্গীরকে তার বাসার সামনে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি করে।

গুলশানের শিকদার মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। নিহত হওয়ার কারণ সম্পর্কে তার পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেনি। গুলশান থানা পুলিশ জানায়, এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা যায়নি।

অন্যদিকে, শ্যামপুর থানাধীন জুরাইনে নির্মাণ শ্রমিক রাজিবকে (২০) সন্ত্রাসীরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় রাজিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।