২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা বিস্ফোরণে সন্ত্রাসী আরব আহত

খুলনার দিগলিয়া উপজেলায় শনিবার বোমা বিস্ফোরণে তালিকাভুক্ত সন্ত্রাসী আরব শরিফ ও তার সহযোগি আহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ জানিয়েছে, দিঘলিয়া উপজেলার এবাদত মোড়লের বাড়ির সামনে শনিবার রাত আটটায় সন্ত্রাসী আরব ও তার সহযোগী সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় সাইকেল থেকে পড়ে গেলে তাদের সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। তবে এলাকাবাসীর ধারণা, তাদের ওপর বিরোধী গ্র“পের সন্ত্রাসীরা এ বোমা হামলা চালিয়েছে।

গুরুতর আহত অবস্থায় আরবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।