২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মেহেরপুর মুজিবনগর মহাসড়কের বামুনপাড়ায় শনিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহত তাপস কুমার পাত্র (১৯) ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউওডিএ) বিবিএ’র শিক্ষার্থী।

সূত্র জানায়, অলঙ্কার ব্যবসায়ী সহদেব কুমার পাত্রের পুত্র তাপস ও দিনাজপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সানি একটি মোটর সাইকেলে করে যাচ্ছিল। এ সময় দোলনা এন্টারপ্রাইজের একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী তাপস ও সানি আহত হয়।

পরে আহত তাপস হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। গুরুতর আহত সানিকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।