২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি জসীম উদ্দীনের সহধর্মিনী বেগম মমতাজ জসীম আর নেই

পল্লীকবি জসীম উদ্দীনের সহধর্মিনী বেগম মমতাজ জসীম উদ্দীন শনিবার ঢাকায় ইন্তেকাল (ইন্নানিল্লাহে...রাজেউন) করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পারিবারিক গোরস্থানে কবির পাশেই তাকে দাফন করা হবে।

পরিবার সূত্র জানায়, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।

তার মরদেহ হাসপাতাল থেকে প্রথমে মেয়ের জামাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়।

তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেএম ওবায়দুর রহমান ও জাতীয় পার্টি নেতা ইমরান হোসেন চৌধুরী সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফরিদপুরের বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে ।