স্বাধীন বাংলা বেতারের বাবুল আক্তার আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও টিভি সংবাদ পাঠক মুক্তিযোদ্ধা বাবুল আক্তার আর নেই। তিনি শনিবার বেলা পৌনে ১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জ শহরে খাল ইস্টের বাসভবনে মৃত্যূ বরণ করেন।
মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। নিঃসন্তান বাবুল আক্তার স্ত্রী, আত্মীয় - স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে।
