২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত, আহত ১০

কিশোরগঞ্জের রশিদাবাদ বেইলি ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়লে একজন মহিলা নিহত ও আরো ১০জন আহত হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার ভোরে যাত্রীবাহী বাসটি রশিদাবাদ বেইলি ব্রিজের কাছে রাস্তা থেকে ছিটকে খাদে পড়লে ঘটনাস্থলেই একজন মহিলার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১০জন আহত হয়।

নিহত মহিলার নাম সোফিয়া (৩০)। সে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার হেলেঞ্চা গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে সাতজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।