২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দৌলতদিয়া - খুলনা মহাসড়কে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের কাছে মঙ্গলবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মাহবুব (২০) নামে একজন টেম্পোযাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2006, 03:15 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ জানায়,  ঈদে বাড়ি ফেরার পথে দৌলতদিয়া ঘাট থেকে ওই যুবক টেম্পোতে চড়ে আসার সময় দুর্ঘটনা ঘটে। পথে একটি ট্রাক আচমকা টেম্পোটিকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। আরেকটি দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাহবুবের বাড়ী রাজবাড়ি জেলার পাংশা উপজেলার চৌমহনী গ্রামে।