নীলফামারীতে ট্রাক উল্টে ৪৮ জন আহত
নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়ক গোলচত্বরে মঙ্গলবার ভোরে একটি ট্রাক উল্টে ৪৮ জন আহত হয়েছে।
ঘন কুয়াশার কারণে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রবিউল (৩০), বাবু (২৫), রাশিদুল (৪০) ও আহমেদকে (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর ৪৪ জনকে সৈয়দপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঈদ উপলক্ষে গাজিপুরের কোনাবাড়ী থেকে ইটভাটা শ্রমিকরা ট্রাকযোগে সৈয়দপুর ফিরছিল।
এদের সবার বাড়ি সৈয়দপুর কাশিরাম বেলপুকুর এলাকায়।
