২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লঞ্চ-স্টিমারের সংঘর্ষে নিহত ১, আহত ২০

চাঁদপুরের মতলব উত্তর থানার ষাটনল এলাকায় মেঘনা নদীতে মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে কুয়াশার কারণে যাত্রীবাহী একটি লঞ্চ এবং একটি স্টিমারের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2006, 12:37 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতের নাম মোহসীন (২২)। তার বাড়ি মতলবের করবন্দ এলাকায়।

নিখোঁজ শিশুর নাম তানহা (৯)। সে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র মহাপরিচালক কাওসার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মতলব থেকে ছেড়ে আসা ঢাকাগামী লেপসা স্টিমার ও ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী আবাবিল লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে লেপসার বাম পাশের ব্যাপক ক্ষতি হয়।

এ সংঘর্ষে স্টিমারের যাত্রী মোহসীন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া ওই স্টিমারেরই আরো ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় নয় বছরের শিশু তানহা এখনো নিখোঁজ রয়েছে।