দেশের বাইরে বাংলাদেশীদের দলীয় রাজনীতি বন্ধ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার বলেছেন, দেশের ভাবমূর্তির স্বার্থে দেশের বাইরে বসবাসরত বাংলাদেশীদের দলীয় রাজনীতি বন্ধ করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক প্রতিবেদকদের সাথে আলাপকালে মোরশেদ খান বলেন, অন্য দেশের মাটিতে দলীয় রাজনীতি আমাদের দেশের জন্যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। এটি নিষিদ্ধ হওয়া প্রয়োজন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সরকার দেশের বাইরে অবৈধভাবে শ্রমিক প্রবাহ বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে।
তিনি বলেন, যারা অবৈধভাবে বিদেশে গিয়ে ভাগ্য গড়তে চায়, তারা দেশের ভাবমূর্তির জন্যে নেতিবাচক মনোভাব তৈরি করছে। এ ব্যাপারে একটি আইনের খসড়া যাচাই--বাছাইয়ের জন্যে সচিব পর্যায়ে পাঠানো হয়েছে এবং ঈদুল আজহার পর তা চূড়ান্ত করা হবে।
