২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেন, মধ্যপ্রাচ্য ও কয়েকটি প্রতিবেশী দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি বছরের প্রথমার্ধে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্রিটেন, মধ্যপ্রাচ্য এবং ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে সরকারি সফরে যাবেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা সোমবার জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফরকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুসহ অর্থনৈতিক বিষয়গুলো প্রাধান্য পাবে।

কর্মকর্তা বলেন, মার্চের আগেই প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী কয়েকটি দেশে সরকারি সফরে যাবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সফরের দিন-তারিখ চূড়ান্ত করা হচ্ছে।