নাটোরে রিভলবারসহ ২ অস্ত্রব্যবসায়ী আটক
নাটোরে অস্ত্র কেনাবেচার সময় রাজশাহীর র্যাব সদস্যরা হাতেনাতে দুই অস্ত্রব্যবসায়ীকে আটক করেছে। রোববার রাতে আটক দুই ব্যবসায়ীর কাছ থেকে একটি অবৈধ রিভলবার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব--এর একটি অপারেশন দল রোববার রাতে নাটোরের সিংড়া উপজেলার গোডাউন পাড়া সিংড়া টোল ব্রিজে অভিযান চালিয়ে অস্ত্র কেনাবেচার সময় সিংড়ার মকসেদ আলীর পুত্র আব্দুল¬াহ আল কাফী (২৮) ও আবুল হোসেন ফকিরের পুত্র রেজাউল করিম ওরফে জাণ্টুকে একটি রিভলবার ও একটি মোটর সাইকেলসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত । এ ব্যাপারে সিংড়া থানায় একটি মামলা হয়েছে।
