২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়াচরের মানোহরপুরে সোমবার সকাল সাতটার দিকে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 11:34 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এ দুর্ঘটনার ফলে ওই স্থানে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জের ভাগলপুর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-জ-১১-০০৭৭) একটি বিআরটিসি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে কিশোরগঞ্জগামী (ঢাকা মেট্রো-ড-৩৮৯২) মালবাহী একটি ট্রাকের মধ্যে মনোহরপুরে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ (৪৫), বিআরটিসি বাস চালক ছানা মিয়া (৫০) ও ট্রাক চালক মোহাম্মদ শাহাদৎ হোসেনকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করলে আড়াই ঘন্টা পর সকাল সাড়ে নয়টার দিকে যান চলাচল পুনরায় শুরু হয়।