২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কোরবানির গরুভর্তি ট্রলার ডুবি: ১০ গরুর মৃত্যু

কোরবানির গরুভর্তি ট্রলার ডুবিতে ১০ গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জন গরুর বেপারী আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এলাকাবাসী সূত্র জানায়, ঢাকা থেকে ৩০টি গরু নিয়ে মুন্সীগঞ্জ থেকে বিক্রমপুরের বালিগাঁও গরুর হাটে আসার সময় রোববার বিকেল পৌনে ৪টার দিকে তালতলা-গৌরগঞ্জ খালের টঙ্গীবাড়ি উপজেলার তস্তিপুর গ্রামের কাছে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। মাত্রাতিরিক্ত গরু বহনের কারণে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে থেকে বেঁধে রাখা গরুগুলোর ২০টি উদ্ধার করা সম্ভব হলেও ১০টি গরুর মৃত্যু হয়। গরুর মালিক জনু বেপারী প্রায় সোয়া দুই লাখ টাকা মূল্যের এ গরু হারিয়ে এখন দিশেহারা।