২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গরু বোঝাই দু’টি ট্রলার ছিনতাই

কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে হাসনাবাদ-দুলেশ্বরের মাঝামাঝি এলাকায় রোববার বিকেলে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে গরুভর্তি দু’টি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ছিনতায়ের সময় গরুর ব্যপারিরা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও মাঝিদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

ট্রলার দু’টি মুন্সীগঞ্জ থেকে ঢাকার দিকে আসছিলো বলে জানা গেছে।

ট্রলার দু’টিতে ৩৫টি এবং ২৫টি করে গরু ছিলো বলে ব্যপারিরা দাবি করেছে।