রাজধানীতে নির্মাণাধীণ ভবনের প্রাচীর ধসে নিহত ৩, আহত ৯
রোববার পৃথক দুটি দুর্ঘটনায় ৩ জন নির্মাণ শ্রমিক নিহত এবং কমপক্ষে ৯ জন শ্রমিক আহত হয়েছে।
রাজধানীর গুলশান-১-এ রোববার সকালে একটি নির্মাণাধীন ভবনের পাশের একটি বাড়ির প্রাচীর ধসে কমপক্ষে ২ জন শ্রমিক নিহত এবং ৬ জন আহত হয়।
নিহতরা হলেন, ফালু মিয়া (৩৮), স্বপন মিয়া (২৫),। আহতদের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গুলশান-১ এর ২৮ নম্বর রোডের ৬৫ নম্বর বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে ভোর চারটার দিকে মাটি ফেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পৃথক এক ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পুরাতন দেয়াল ধসে ফজলুল হক (৩৫) নামে অপর একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও কমপক্ষে তিনজন আহত হয়েছে।
