পটুয়াখালীতে ফেন্সিডিলসহ বিএনপি নেত্রী গ্রেফতার
শনিবার রাতে পটুয়াখালী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রুনু আকতার (২৮) একশ ১৯ বোতল ফেন্সিডিলসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক রাত ৮ টায় র্যাব-৮ এর সদস্যরা বিএনপি নেত্রীর শিমুলবাগের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় রুনু আক্তার ছাড়াও র্যাব সদস্যরা তার স্বামী আতিকুর রহমান (৪৫), ফেন্সিডিল বিক্রেতা তহমিনা বেগম (৩০) এবং আলেয়া বেগমকে (৩৫) গ্রেফতার করে।
র্যাব-৮ এর সদস্যরা রাতেই জিজ্ঞাসাবাদের পর তাদের থানায় সোপর্দ করে। পুলিশ মাদক রাখার দায়ে দায়েরকৃত মামলায় তাদেরকে কোর্টে প্রেরণ করেছে।
প্রতিবেশীরা জানায়, সরকারি দলের প্রভাবে রুনু আক্তার দীর্ঘদিন ধরে বিশাল নেটওয়ার্কের মাধ্যমে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিল।
বিএনপি নেত্রী রুনু গ্রেফতারের খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে পটুয়াখালী শহরে ব্যাপক তোলপার শুরু হয়েছে।
