২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নির্মাণাধীণ ভবনের প্রাচীর ধসে নিহত ২, আহত ৬

রাজধানীর গুলশান-১-এ রোববার সকালে একটি নির্মাণাধীন ভবনের পাশের একটি বাড়ির প্রাচীর ধসে দুই শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফালু মিয়া (৩৮)।

পুলিশ জানায়, গুলশান-১, ২৮ নম্বর রোডের ৬৫ নম্বর বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে ভোর চারটার দিকে মাটি ফেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।