২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত

টাঙ্গাইলের বাঘিল সড়কের লাউজানায় পুলিশের ‘ক্রসফায়ারে’ চরমপন্থি দলের এক নেতা নিহত হয়েছে। পুলিশ রোববার একথা জানায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 12:18 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহত চরমপন্থি নেতার নাম সোহেল (২২)। সে সদরের দাইন্যা ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ পাঁচজন আহত হয়েছে।

পুলিশ সোহেলকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য লাউজানা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের সময় সোহেল পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার রাইফেল, গুলির খোসা উদ্ধার করেছে।

সোহেলের বিরুদ্ধে টাঙ্গাইল ও কালিহাতী থানায় আটটি হত্যা মামলা রয়েছে।