বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৩০
বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে রোববার সকালে ঘন কুয়াশার কারণে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
প্রত্যদর্শীরা জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসএ পরিবহনের একটি বাসের সাথে বগুড়াগামী করতোয়া সার্ভিসের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই পাঁচজন ও পরে আরও চারজন মারা যায়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে--জাহিদুল (৩৫), তার স্ত্রী লিপি (৩০) এবং আরিফুল (২৫)।
আহতদেরকে শেরপুর হাসপাতালে এবং অন্যদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
