২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরবঙ্গে আলুর বাম্পার ফলন

দিনাজপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ মৌসুমে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 10:27 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১৬টি জেলায় ২.৫৭ লাখ হেক্টর জমিতে ৩৮.৬৫ লাখ টন আলু উৎপাদনের কর্মসূচি নিয়েছে বলে কর্মকর্তারা জানান। এ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে পর্যাপ্ত কর্মসূচি নেয়া হয়েছে।

গত বছরের চেয়ে এ বছর ৩০ শতাংশ বেশি আলু উৎপাদন হবে বলে কর্মকর্তারা মনে করছেন। গত মৌসুমে আলু উৎপাদন হয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৫০০ হেক্টর জমি থেকে ২৯ লাখ ৫৬ হাজার ২৫০ টন।

স্থানীয় বাজারগুলোতে প্রচুর পরিমানে নতুন আলু এবং কেজি প্রতি ১০/১২ টাকায় বিক্রি হচ্ছে।